বিশ্বনাথে বিধিনিষেধ অমান্য করায় জরিমানা
বিশ্বনাথ প্রতিনিধি : সপ্তাহব্যাপী কঠোর লকডাউনের ২য় দিনে সিলেটের বিশ্বনাথ উপজেলার বিভিন্ন স্থানে সরকারি বিধিনিষেধ অমান্য করায় ৯ ব্যক্তিকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার বিকেলে উপজেলা সদর, রামপাশা বাজার ও আমতৈল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে এ দণ্ড দেয়া হয়। এসময় ৯ টি মামলায় ৯ জনের কাছ থেকে বিভিন্ন হারে জরিমানার ৬ হাজার ৮শত টাকা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া সরকারি নির্দেশনা অমান্য করে বিনা প্রয়োজনে মোটরসাইকেল নিয়ে বের হওয়ায় একটি মোটরসসাইকেলও জব্দ করা হয়।
অভিযানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চন্দ্র দাস ২ মামলায় ৭শত টাকা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান ৫ মামলায় ৩ হাজার ১শত টাকা ও সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এনএম ইশফাকুল কবির ২ মামলায় ৩ হাজার টাকা জরিমানা আদায় করেন। মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি করোনা মোকাবেলায় জনসারণকে উদ্ধুদ্ধ করেন তারা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের বলেন, এতো বিধিনিষেধের পরও, সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি সম্পর্কে উদাসীন কিছু মানুষ। অনেকে অহেতুক ঘুরতে বের হন যা কাম্য নয়। করোনা সংক্রমণ প্রতিরোধে সবাইকে আরও সচেতন হতে হবে বলে তিনি জানান।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed