গোয়াইনঘাটে নৌকাডুবিতে শ্রমিক নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার সারি-পিয়াইন নদীর মোহনায় নৌকাডুবিতে আজিজুর রহমান পাঠান (৫২) নামের একজন নিখোঁজ হয়েছেন।
শুক্রবার সকালে উপজেলার সারি ও পিয়াইন নদীর মোহনায় স্থানীয় বাংলাবাজার এলাকায় নৌকাডুবে তিনি নিখোঁজ হন। সন্ধ্যে ৬টায় শেষ খবর পাওয়া পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার সকালে সারি-পিয়াইন নদীর বাংলাবাজার এলাকায় ছেলের সঙ্গে নৌকাতে ঘুমাচ্ছিলেন আজিজুর রহমান পাঠান। হঠাৎ করে নদীতে স্রোতের তোড়ে নৌকায় পানি উঠে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা আজিজুর রহমান নিখোঁজ হন।
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার ফাজিলপুর গ্রামের মৃত আব্দুল লতিফ পাঠানের ছেলে আজিজুর রহমান পাঠান দীর্ঘদিন থেকে শ্রমিক হিসেবে কাজ করেন।
খবর পেয়ে স্থানীয় লোকজন আজিজুরকে উদ্ধারে নামে। এছাড়া, গোয়াইনঘাট থানা পুলিশের এসআই লিটন রায়সহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগীতায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।
গোয়াইনঘাট থানার ওসি পরিমল চন্দ্র দেব বলেন, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গেছে। তাকে উদ্ধার করতে তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস।
Related News
সিলেটে সন্তান জন্মের ৩ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে সন্তান জন্ম দেওয়ার মাত্র তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণRead More
সিলেটে হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রামে ধরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ায় চাচাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায়Read More



Comments are Closed