দেশে করোনায় আরও ১৩২ মৃত্যু, শনাক্ত ৮৪৮৩
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে করোনা রোধে চলমান সাত দিনের কঠোর লকডাউনের দ্বিতীয় দিন দেশে আরও ১৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৭৮ জনে। এ ছাড়া এসময়ে নতুন করে করোনা পজিটিভ হয়েছেন ৮ হাজার ৪৮৩ জন। এতে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯ লাখ ৩০ হাজার ৪২জন।
শুক্রবার (২ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৫০৯ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ২৫ হাজার ৪২২ জন। গত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ১২ জনের পরীক্ষায় শনাক্তের হার ২৮ দশমিক ২৭ শতাংশ।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার (২ জুলাই) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৮ হাজার ৭৭৬ জন এবং আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৯৭ হাজার ২৭৮ জন।
এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হলো ৩৯ লাখ ৭১ হাজার ১১৯ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ৩৩ লাখ ৯৯ হাজার ৩৬৫ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ কোটি ৭৯ লাখ ৮ হাজার ৩৮৪ জন।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed