Main Menu

সিলেটে মধ্যরাতে গাড়ির ধাক্কায় মহিলার মৃত্যু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা এলাকার মোগালাবাজারে গাড়ির ধাক্কায় অচেনা এক মহিলার মৃত্যু হয়েছে। সিলেট-জকিগঞ্জ সড়কের আলমপুর এলাকায় ডিআইজি কার্যালয়ের সামনে বৃহস্পতিবার (১ জুলাই) রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। তবে ঘাতক গাড়িকে আটক করা যায়নি।

সিলেট মেট্রোপলিট পুলিশের (এসএমপি) মিডিয়া শাখা জনায়, বৃহস্পতিবার রাত ১১টা ৪০ মিনিটে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে অজ্ঞাত এক গাড়ি অজানা ওই মহিলাকে ধাক্কা দিয়ে মারাত্মক আহত করে রাস্তায় ফেলে দ্রুত পালিয়ে যায়।

পরে দক্ষিণ সুরমা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা জসিম উদ্দিন আহত মহিলাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরে সুরতহাল রির্পোট প্রস্তুত করে লাশটি ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশ জানায়, অজ্ঞাতনামা লাশটির পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। উক্ত অজ্ঞাতনামা লাশের সম্পর্কে কোন পরিচয় পাওয়া গেলে থানা পুলিশকে (ডিউটি অফিসার ০১৩২০-০৬৭৭১৯, এসআই/শশধর বিশ্বাস ০১৭৩৩-৭৪১১৬৭) অবহিত করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed