শিক্ষক-শিক্ষার্থীদের জন্য ৬ কোটি টাকার অনুদান
বৈশাখী নিউজ ডেস্ক : মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ অনুদান থেকে ৫ কোটি ৯৯ লাখ ৯৭ হাজার টাকা আর্থিক অনুদান বিতরণের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। চলতি ২০২০-২১ অর্থবছরের সংশোধিত পরিচালন বাজেটে এই বরাদ্দ দেওয়া হয়।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বুধবার জারি করা ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল ‘নগদ’ এর পক্ষে থার্ড ওয়েব টেকনোলজি লিমিটেডের মাধ্যমে বিতরণের নির্দেশনা দেওয়া হয়।
আদেশে বলা হয়, কোনও শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের নামে যদি দুইবার মঞ্জুরি হয়ে থাকে তাহলে একটি মঞ্জুরির বিপরীতে টাকা বিতরণ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে বরাদ্দ দেওয়া অর্থ মনোনীত শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাব নম্বরে পাঠাতে হবে।
এক লাখ টাকা করে ১২০টি শিক্ষাপ্রতিষ্ঠান, ৩০ হাজার করে ২০০ জন শিক্ষক-কর্মচারী, ৮ হাজার টাকা করে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ১ হাজার ৮৩৮ জন শিক্ষার্থী, ৮ হাজার টাকা করে নবম থেকে দশম শ্রেণির ১৩১২ জন শিক্ষার্থী, নয় হাজার টাকা করে একাদশ ও দ্বাদশ শ্রেণির ৯৩৩ জন শিক্ষার্থী এবং ১০ হাজার টাকা করে স্নাতক ও তদূর্ধ্ব শ্রেণির ৮৪০ জন শিক্ষার্থীকে বরাদ্দ দেওয়া হয়েছে।
বরাদ্দ পাওয়াদের তালিকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
Related News
আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, তদন্তে দুদক
বৈশাখী নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটিRead More
সারাদেশে কিডনি রোগীদের জন্য বড় সুখবর
বৈশাখী নিউজ ডেস্ক: দ্রুততম সময়ের মধ্যেই সারাদেশের সব জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবাRead More



Comments are Closed