চলতি মাসে করোনার নমুনা পরীক্ষা বিনামূল্যে
বৈশাখী নিউজ ডেস্ক : করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় করোনার শনাক্তের পরীক্ষার প্রয়োজনীয়তা দেখা যাওয়ায় জনসাধারণের জন্য চলতি জুলাই মাসে বিনামূল্যে নমুনা পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার স্বাস্থ্য সেবা বিভাগের উপ সচিব ডা. বিলকিস বেগমের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সারাদেশে করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় কোভিড-১৯ শনাক্তকরণ পরীক্ষার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। পরীক্ষার ফি প্রদান করে দরিদ্র জনগোষ্ঠীর একই পরিবারের একাধিক সদস্যের করোনা শনাক্তকরণ পরীক্ষা কষ্টকর হয়ে যাচ্ছে। এমতাবস্থায়, কোভিড-১৯ প্রতিরোধ ও মোকাবিলায় দেশের দরিদ্র জনগণের কোভিড ১৯ শনাক্তকরণ পরীক্ষা শুধুমাত্র জুলাই মাসের জন্য বিনামূল্যে করার বিষয়ে সংশ্লিষ্ট সকল সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হলো।
গোটা জুলাই মাসজুড়ে দেশের সব সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে এ নির্দেশনা বলবৎ থাকবে।
গত বছর ১৫ জুন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ অধিশাখা থেকে জানানো হয়, করোনার বুথে পরীক্ষা ফি ২০০ টাকা ও বাড়িতে গিয়ে পরীক্ষা ৫০০ টাকা।
Related News
আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, তদন্তে দুদক
বৈশাখী নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটিRead More
সারাদেশে কিডনি রোগীদের জন্য বড় সুখবর
বৈশাখী নিউজ ডেস্ক: দ্রুততম সময়ের মধ্যেই সারাদেশের সব জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবাRead More



Comments are Closed