Main Menu

ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি জুনেদ বহিষ্কার

বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃন্খলা ভঙ্গ ও দলের সিদ্ধান্ত অমান্য করে সিলেট-৩ আসনের উপ নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি থেকে বহিষ্কৃত শফি চৌধুরীর পক্ষে কাজ করার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি জুনেদ আহমদকে প্রাথমিক পদ সহ সকল প্রকার পদ থেকে অব্যাহতি প্রদান পুর্বক দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (৩০ জুন) সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

বিএনপি’র একটি সূত্র জানায়, শফি চৌধুরীর পক্ষে নির্বাচনী কার্যক্রমে অংশ নেয়ায় জুনেদ আহমদকে গত ২৩ জুন শোকজ করা হয়। তাকে ৫ দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়। নির্ধারিত সময়ে শোকজের জবাব না দেয়া এবং জেলা বিএনপি নেতৃবৃন্দের সাথে ব্যক্তিগত আলাপচারিতায় তার বক্তব্য সন্তোষজনক না হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Share





Related News

Comments are Closed