বৃহস্পতিার থেকে শুরু হচ্ছে গণটিকার রেজিস্ট্রেশন
বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাস প্রতিরোধে গণটিকাদানের রেজিস্ট্রেশন (নিবন্ধন) কার্যক্রম আবারো শুরু হচ্ছে। বৃহস্পতিবার (১ জুলাই) থেকে এ কার্যক্রম শুরু হবে।
বুধবার (৩০ জুন) সাংবাদিকদের এ তথ্য জানানো হয়েছে।
এর আগে ২৭ জানুয়ারি করোনা টিকার কার্যক্রম ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন থেকেই করোনা টিকার জন্য অনলাইন রেজিস্ট্রেশনেরও উদ্বোধন হয়। তখন করোনার টিকা পেতে অনলাইন ও কেন্দ্রে গিয়ে রেজিস্ট্রেশন করা যেতো।
পরে ১১ ফেব্রুয়ারি রাজধানীর একটি হোটেলে পরিবার পরিকল্পনা অধিদফতর আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, কেন্দ্রে গিয়ে নিবন্ধন করে টিকা নেওয়ার সুবিধা রহিত করা হচ্ছে। কারণ নিবন্ধন না করে অনেকে টিকা নিতে আসছেন। এতে বিভিন্ন কেন্দ্রে অতিরিক্ত ভিড় হচ্ছে। এখন থেকে যারা নিবন্ধন করে আসবেন, শুধু তাদের টিকা দেওয়া হবে। ভবিষ্যতে যদি টিকাদান কেন্দ্রে নিবন্ধনের প্রয়োজন পড়ে তখন আবারো জানানো হবে।
পরবর্তীতে ৫ মে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা গণমাধ্যমকে জানান, আপাতত টিকার নিবন্ধন স্থগিত করা হয়েছে। টিকার চালান চুক্তিমতো হাতে না পৌঁছায় এ নিবন্ধন কার্যক্রম স্থগিত করা হয়। যে কারণে আপাতত যাদের নিবন্ধন করা হয়েছিল তাদেরই টিকা দেওয়া শেষ করা হবে।
তিনি আরো জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত করোনা টিকাদান কর্মসূচির নিবন্ধন বন্ধ থাকবে। নতুন করে প্রথম ডোজের টিকা দেওয়া যখন শুরু হবে, সেসময় আবারো নিবন্ধন চালু করা হবে।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed