Main Menu

সিলেট-৩ আসনে উপনির্বাচন, ৭ জুলাই পর্যন্ত প্রচারণা নিষিদ্ধ

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-৩ আসনের উপনির্বাচনে ৭ জুলাই পর্যন্ত সব ধরনের প্রচারণা ও সভা সমাবেশ নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন।

করোনা সংক্রমণ প্রতিরোধে আগামী ১ থেকে ৭ জুলাই পর্যন্ত সিলেটসহ সারা দেশে কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। এ কারণেই নির্বাচন কমিশন এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহা.ইসরাইল হোসেন।

এ বিষয়ে নির্বাচন কমিশন থেকে একটি সংশোধিত পরিপত্র সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসে এসে পৌঁছেছে বলে তিনি জানান। এতে জানানো হয়েছে, আগামী ৭ জুলাই পর্যন্ত উপনির্বাচনের প্রার্থীদের পক্ষে গণজমায়েতসহ কোনো ধরনের আনুষ্ঠানিক প্রচারণা চালানো যাবে না। নির্বাচনের ঘোষিত তপশীল অনুযায়ী এ আসনে ৬ জুলাই থেকে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হওয়ার কথা ছিলো। তিনি জানান, ৮ জুলাই থেকে প্রচারণা চালানো যাবে কি-না সেটি কমিশন পরবর্তীতে জানাবে।

Manual6 Ad Code

উল্লেখ্য, সিলেট-৩ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা মাহমুদ উস সামাদ চৌধুরী গত ১১ মার্চ করোনায় আক্রান্ত হয়ে মারা যান। এর পর চলতি বছরের ১৫ মার্চ এ আসনকে শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তপশীল অনুযায়ী আগামী ২৮ জুলাই উক্ত আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Manual3 Ad Code

 

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code