দক্ষিণ সুরমায় ৯ লাখ টাকার ভারতীয় পণ্যসহ গ্রেপ্তার ২
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমায় ৯ লাখ টাকার ভারতীয় পণ্যসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দক্ষিণ সুরমার পিরোজপুর থেকে ভারতীয় পণ্য উদ্ধার ও তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, বরিশাল জেলার হিজলা উপজেলার বদরটুনি চর ছয়গা গ্রামের হাবিবুর রহমান ব্যাপারীর ছেলে মো: মহি উদ্দিন (২৮) ও পাবনা জেলার টেবুনিয়া মজিদপুর গ্রামের মোস্তফা আলীর ছেলে আসাদ আলী (৪৮)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মো: মনিরুল ইসলাম এর নেতৃত্বে উপজেলার পিরোজপুর রাজদূত কমিউনিটি সেন্টারের সামনে অভিযান পরিচালনা করে ট্রাকে করে বিশেষ কৌশলে বালুর নিচ থেকে ভারতীয় পন্য বিভিন্ন বিস্কুট ও চকলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৯ লক্ষ টাকা। এসময় মহি উদ্দিন ও আসাদ আলীকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মো: মনিরুল ইসলাম।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed