লালাবাজারে সড়কে জলাবদ্ধতা, নোংরা পানিতে ভোগান্তি
বৈশাখী নিউজ ডেস্ক: দক্ষিণ সুরমা উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের লালাবাজারে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই রাস্তার পাশে পানি জমে যায়। এতে করে যান ও জনচলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘদিন যাবত রাস্তার পাশে জমে থাকা নোংরা পানি বিভিন্ন পরিবহনের চাকায় পিষ্ট হয়ে পথচারীদের ভোগান্তির সৃষ্টি করছে।
সরেজমিনে দেখা যায়, দক্ষিণ সুরমার লালাবাজার হাই স্কুল এন্ড কলেজের সম্মুখস্থ প্রধান সড়কে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। মহাসড়কের পূর্বপাশে একটি ড্রেন থাকলেও সেটি এখন অকার্যকর। ফলে অল্প বৃষ্টিতেই পানি জমে ডুবে যায় রাস্তার অর্ধেক। সে পানি নিষ্কাশন না হওয়ার ফলে জমে থাকা পানি নোংরা হয় এবং এতে চরম ভোগান্তিতে পড়েন স্থানীয় ব্যবসায়ী এবং বাসিন্দারা।
এছাড়াও লালাবাজারে সিলেট-ঢাকা মহাসড়কে এসে যুক্ত হওয়া বাহাপুর গ্রামের সড়ক ও ইউনিয়ন অফিসের সড়কেও নেই ড্রেনেজ বা পানি নিষ্কাশনের সুষ্ট ব্যবস্থা। তাই বৃষ্টিতে এ সড়কে চলাচলকারীদেরকেও ভোগান্তি পোহাতে হয়।
লালাবাজারে জমে থাকা পানি নিস্কাশন এবং সুষ্ট ড্রেনেজ ব্যবস্থার দাবীতে এলাকাবাসীর পক্ষে লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও লালাবাজার ব্যবস্থাপনা কমিটি এবং ব্যবসায়ী সমিতির সভাপতি পীর মো. ফয়জুল হক ইকবাল সড়ক ও জনপথ সিলেট বিভাগের নির্বাহী প্রকৌশলী বরাবরে গত ২৩ জুন একটি লিখিত আবেদন জানিয়েছেন।
আবেদন সূত্রে জানা যায়, লালাবাজারের পূর্বপাশের বাহাপুর গ্রামের শেষ প্রান্তের মাদরাসা ও ইউনিয়ন অফিসের রাস্তার মুখ হতে বাজারের উত্তরপাশের নদী পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তার পাশে ড্রেনেজ ব্যবস্থা করে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেয়ার জন্য শীঘ্রই কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
Related News
সিলেটে সন্তান জন্মের ৩ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে সন্তান জন্ম দেওয়ার মাত্র তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণRead More
সিলেটে হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রামে ধরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ায় চাচাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায়Read More



Comments are Closed