কমলগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে করোনা প্রতিরোধে অভিযান পরিচালিত হয়েছে। সোমবার সকাল থেকে উপজেলা চৌমুহনা, ভানুগাছ বাজার, শমশেরনগরসহ বিভিন্ন এলাকায় এই অভিযান চলে। পৃথক অভিযানে এ সময় নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক ও সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী।
পরে শমশেরনগর বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্র্যাট নাসরিন চৌধুরী স্বাস্থ্যবিধি না মানায় ১২টি মামলায় ২ হাজার ৮ শত টাকা জরিমানা করেন এবং মহামারী করোনা সংক্রমণ বিষয়ে জনসচেতনতামূলক প্রচারণা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, যে হারে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে মানুষ সচেতন না হলে ভয়ংকর পরিস্থিতি তৈরি হতে পারে। তাই সরকার কর্তৃক করোনা প্রতিরোধে নির্দেশনাগুলো বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
Related News
শ্রীমঙ্গলে হাসপাতাল নিয়ে সংবাদ, সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশRead More
বড়লেখায় ৫ ভরি স্বর্ণালংকারসহ ‘জিন্নী হুজুর’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় অসুস্থ ছেলেকে সুস্থ করার আশ্বাস দিয়ে এক নারীর কাছ থেকেRead More



Comments are Closed