ঢাকা বিশ্ববিদ্যালয় এখন আর কোনো বিশ্ববিদ্যালয় নয় : সলিমুল্লাহ খান
বৈশাখী নিউজ ডেস্ক : গণতন্ত্রের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি বিশ্ববিদ্যালয় হিসেবে পুরোপুরি ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন লেখক ও অধ্যাপক সলিমুল্লাহ খান। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এখন আর কোনো বিশ্ববিদ্যালয় নয়। আর এটি ঘটেছে একটি ঐতিহাসিক প্রক্রিয়ার মধ্য দিয়ে।
রবিবার (২৭ জুন) সন্ধ্যায় এক ওয়েবিনারে অংশ নিয়ে সলিমুল্লাহ খান এসব কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে গত জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আন্তর্জাতিক ওয়েবিনার আয়োজন করছে। গত পাঁচ মাসের প্রতি মাসে একটি করে বিষয়ের ওপর তিন দিনব্যাপী ওয়েবিনার হয়েছে। এর শেষ ধাপে ‘উচ্চশিক্ষার ভবিষ্যৎ’ বিষয়ে ওয়েবিনারের দ্বিতীয় দিনের আয়োজন হয় রবিবার।
এসময় সলিমুল্লাহ খান বলেন, আমার ৩৮ বছরের শিক্ষকতার জীবন এবং আমি যদি ৪৫ বছরের ছাত্র জীবনের সময়কাল সহ যদি বলি তাহলে বলবো ঢাকা বিশ্ববিদ্যালয় তলানিতে গিয়ে ঠেকেছে।
ওয়েবিনারের প্রথম পর্বে ‘বিশ্ববিদ্যালয়ের ধারণার সঙ্গে কী ঘটেছে: পুঁজিবাদের শেষ পর্যায়ে উচ্চশিক্ষার সংকট’ বিষয়ে বক্তব্য দেন সলিমুল্লাহ খান। পরে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ১০০ বছরে অনেক বদলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি শিক্ষাদানমূলক এবং ঐক্য বা সমতামূলক বিশ্ববিদ্যালয় হওয়ার কথা ছিল। কিন্তু এখন এটি একটি তদারকিমূলক ও অধিভুক্তিমূলক বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় তার শিক্ষাদানের লক্ষ্য থেকে সরে গেছে।
আজিমপুর স্টাফ কোয়ার্টার থেকে ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার কোভিড পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়গুলো কেমন হবে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি এ বিপ্লব ভবিষ্যত বাণী করবো না। চতুর্থ শিল্প বিপ্লব কি? এটি নতুন কিছু নয়। আপনি প্রথম শিল্প বিপ্লব বুঝতে না পারলে চতুর্থ শিল্প বিপ্লব বুঝতে পারবেন না।
তিনি বলেন, আমার ছাত্র ও শিক্ষকজীবনের অভিজ্ঞতা থেকে বলছি, তবে এটি এর ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে। এটি পূর্ববঙ্গে একটি মধ্যবিত্ত শ্রেণি তৈরি করেছিল, যা ছিল সময়ের চাহিদা। পাকিস্তান আমলেও ঢাকা বিশ্ববিদ্যালয় ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে প্রাথমিকভাবে শিখন এবং গবেষণার কেন্দ্র। আমাদের বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষাদানের লক্ষ্য থেকে বিচ্যুত হয়েছে। ভিন্ন ভিন্ন জায়গায় অবস্থিত হলেও বর্তমান পৃথিবীর সব বিশ্ববিদ্যালয়ই চিন্তার জায়গায় ওয়েস্টার্ন।
Related News
টিসিবি থেকে বাদ পড়েছেন ৫৯ লাখ সুবিধাভোগী: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: ৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকারRead More
মক্কায় ড্রোন হামলার চেষ্টা, জামায়াত আমিরের তীব্র নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠীর হামলার চেষ্টারRead More



Comments are Closed