বৃহস্পতিবার থেকে ব্যাংকে নতুন সময়সূচি
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী বুধবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ব্যাংকে লেনদেন চলবে। খোলা থাকবে বেশির ভাগ শাখা ও উপশাখা। তবে বৃহস্পতিবার (১ জুলাই) থেকে ব্যাংকের সময়সূচিতে পরিবর্তন আসবে। তখন ব্যাংকের কোন কোন শাখা খোলা থাকবে, বুধবারের মধ্যে সেই সিদ্ধান্ত জানাবে কেন্দ্রীয় ব্যাংক।
করোনাভাইরাস নিয়ন্ত্রণে সরকার সোমবার (২৮ জুন) থেকে গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। আর বৃহস্পতিবার সাত দিনের সর্বাত্মক লকডাউন শুরু হবে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, গত ১৩ এপ্রিলের সিদ্ধান্ত অনুযায়ী কোন কোন শাখা খোলা রাখা যাবে এবং সীমিতসংখ্যক কর্মকর্তা দিয়ে শাখা পরিচালনার নির্দেশনা আছে। এ ছাড়া ব্যাংক কর্মকর্তাদের পরিবহনের ব্যবস্থা করার জন্যও ব্যাংকগুলোকে বিভিন্ন সময় নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে বুধবার পর্যন্ত ব্যাংকগুলো কীভাবে চলছে, তার জন্য নতুন করে কোনো নির্দেশনা আসবে না। তবে ১ জুলাই বৃহস্পতিবার থেকে ব্যাংক সেবা সীমিত হয়ে যাবে।
গত বছর করোনা সংক্রমণের শুরু থেকে সীমিত পরিসরে ব্যাংক সেবা চালু আছে। তবে বিভিন্ন সময়ে সেবার সময়সীমা পরিবর্তন করা হয়েছে। এবারও সীমিত আকারে সেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানা গেছে। সূত্র : প্রথম আলো
Related News
দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন প্রকল্প অনুমোদন
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-এর বৈঠকে দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন চালুরRead More
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার স্বর্ণের দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বাড়ানোরRead More



Comments are Closed