মগবাজারে ভবনে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে ৭
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর মগবাজারে একটি ভবনের নীচতলায় রোববার সন্ধ্যায় ভয়াবহ বিস্ফারণের ঘটনায় ৭ জন নিহত হয়েছেন বলে ঢাকা মহানগর পুলিশ কমিশনার মুহা. শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের জানিয়েছেন।
তিনি বলেন, ‘ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলে আমরা যেটা জেনেছি, এখানে যে সরমা হাউজ ছিল। মূলত সেখান থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানে খুব সম্ভবত গ্যাস জমেছিল এবং এই গ্যাস বিস্ফোরণের কারণে আশেপাশের সাতটা বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে। দুইটা বাস বিধ্বস্তের মতো হয়েছে। এখন পর্যন্ত আমরা সাতজন মারা গেছে বলে খবর পেয়েছি।’
এটা নাশকতা কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নাশকতা না। নাশকতা হলে বোমা বিস্ফোরণ হতো। সেখানে স্প্লিন্টার পাওয়া যেত। স্প্লিন্টারের আঘাতে মানুষ ক্ষতবিক্ষত হতো। আশপাশে আপনারা ক্ষতিগ্রস্ত বাস দেখেছেন। বাসে কোনো স্প্লিন্টারের কণা পাওয়া যায়নি। অতএব নিশ্চিতভাবে বলা যায় বোমার কোনো ঘটনা এখানে নাই। গ্যাস থেকেই বিস্ফোরণ ঘটেছে।
এ ঘটনায় কারও গাফিলতি আছে কি না এমন প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার বলেন, ফায়ার সার্ভিস থেকে এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। সেখানে পুলিশের প্রতিনিধি চাইলে আমরা দেব। তবে এ বিষয়ে এক্সপার্ট ফায়ার সার্ভিস। তারাই তদন্ত করবেন, তারাই মতামত দেবেন।
এ ধরনের সরমা হাউজের নিরাপত্তা বিধানে পুলিশের ভূমিকা কি, তদারকির বিষয়টি তো পুলিশের ওপর বর্তায়— এ প্রসঙ্গে তিনি বলেন, আসলে এখানে দায় তো আমাদের না। গ্যাসের সংযোগটা বৈধভাবে নেওয়া হয়েছে কি না, গ্যাসের লাইনটা সাইনটিফিক্যালি লিক-প্রুফ ছিল কি না, সেটার এক্সপার্ট তো আমি না। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে। তারা এটা দেখভাল করবে। এরপর ব্যবস্থা গ্রহণের সময় যদি বাধা দেওয়া হয়, আমরা দেখব।
এর আগে রমনা ফায়ার স্টেশনের স্টেশন অফিসার ফয়সালুর রহমান বলেন, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রে বিস্ফোরণের কথা প্রাথমিকভাবে ধারণা করা হলেও ঠিক কোথা থেকে বিস্ফোরণ ঘটল তা তাৎক্ষণিভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে বিস্ফোরণে ভবনটির নিচতলার ভেতরেই ঘটেছে। ওই বিস্ফোরণে ঘটনাস্থল থেকে আমরা মোট ছয়জনকে মৃত অবস্থায় উদ্ধার করি। আহত ও নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান তিনি।
এরও আগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, আমরা একটি এসি বিস্ফোরণ হওয়ার সংবাদ পেয়েছি। কেউ কেউ আবার ফোন করে বলেছেন গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করেছে।
Related News
রাজবাড়ীতে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে তরুণ ক্রিকেটার নিহত, গুরুতর আহত স্ত্রী
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: রাজবাড়ী সদর উপজেলার চন্দনীর কালিবাড়ী মোড় এলাকায় পিকআপ গাড়িরRead More
শাহজালাল বিমানবন্দর থেকে ১৯ কেজি সোনা উদ্ধার
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমানRead More



Comments are Closed