রোটারি ডিস্ট্রিক্ট-৩২৮২ বাংলাদেশের ডিস্ট্রিক্ট কনফারেন্স অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: আর্তমানবতার সেবায় কাজ করা বিশ্বের বৃহত্তম সংগঠন রোটারি ইন্টারন্যাশনাল এর রোটারি ডিস্ট্রিক্ট-৩২৮২ বাংলাদেশের ২০২০-২০২১ “ডিস্ট্রিক্ট কনফারেন্স এন্ড এওয়ার্ড ফেস্টিভ্যাল ” শনিবার (২৬ জুন) চট্টগ্রামে রেডিসন ব্লো হোটেলে ডিস্ট্রিক্ট গভর্নর ড. বেলাল উদ্দিন এমপিএইচএফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণমাধ্যম ও সম্প্রচার মন্ত্রনালয়ের মন্ত্রী ড. হাসান মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ইন্টারন্যাশনাল এর রিপ্রেজেন্টটেটিভ পিডিজি জয়নাল আবেদীন।
উক্ত অনুষ্ঠানে রোটারি ক্লাব অব সিলেট গ্রিন সিটি ২০২০-২০২১ রোটাবর্ষে, রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮২ বাংলাদেশের মধ্যে ৪র্থ বেস্ট ক্লাব, প্রেসিডেন্ট রোটারিয়ান মাহমুদ আলম এমপিএইচএফ ৪র্থ বেস্ট প্রেসিডেন্ট এবং রোটারিয়ান মোঃ আনোয়ার হোসেন পিএইচএফ বেস্ট এসিস্ট্যান্ট গভর্নর নির্বাচিত হন।
এছাড়া আর্তমানবতার সেবায় বিশেষ অবদান রাখায় রোটারি ক্লাব অব সিলেট গ্রীন সিটি ১১টি এওয়ার্ড অর্জন করে।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed