‘কঠোর লকডাউনের’ সিদ্ধান্ত পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে সারা দেশে আগামী সোমবার (২৮ জুন) থেকে সাতদিনের ‘কঠোর লকডাউন’ শুরু হওয়ার কথা থাকলেও সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে।
আগামী বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সারা দেশে শুরু হবে ‘সর্বাত্মক লকডাউন’। লকডাউনে জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে।
জানা গেছে, সরকার ঘোষিত এই সর্বাত্মক লকডাউন আগামী এক সপ্তাহ থাকবে।
শনিবার (২৬ জুন) রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সংবাদ মাধ্যমকে এটি নিশ্চিত করেছেন।
সূত্রে জানা গেছে, করোনা সংক্রমণ ঠেকাতে সারা দেশে সর্বাত্মক লকডাউন কার্যকর করা নিয়ে শনিবার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়াল মাধ্যমে একটি সভা অনুষ্ঠিত হয়। এতে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, পুলিশের মহাপরিদর্শক সহ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, বাজেট অধিবেশন ও বাজেট পাসের কারণে ১ জুলাই থেকে লকডাউন কার্যকর হবে।
এর আগে শুক্রবার রাতে সরকারের এক তথ্যবিবরণীতে সোমবার থেকে কঠোর লকডাউনের বিষয়টি নিশ্চিত করা হয়। এতে বলা হয়, জরুরি পণ্যবাহী ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। শুধু অ্যাম্বুলেন্স ও চিকিৎসাসংক্রান্ত কাজে ব্যবহৃত যানবাহন চলাচল করতে পারবে। জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবে না। তবে গণমাধ্যম এর আওতামুক্ত থাকবে।
ওইদিন রাতে তথ্যবিবরণী দেওয়ার পাশাপাশি একই বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেছিলেন, আমরা শনিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন দেব। আগামী ২৮ জুন থেকে এক সপ্তাহের জন্য কঠোর বিধিনিষেধ দেব। এরপর প্রয়োজন হলে সেটা আমরা বাড়াব। এটা কঠোরভাবে সবাই যেন প্রতিপালন করে সেজন্য বেশি কড়াকড়ি থাকবে। এটি নিশ্চিতে মাঠে পুলিশ-বিজিবি থাকবে। এমনকি সেনাবাহিনীও থাকতে পারে। মানুষ অপ্রয়োজনে বাইরে আসবে না, অফিস-আদালত বন্ধ থাকবে। তবে বাজেটসংক্রান্ত কার্যক্রম এনবিআর বা পেমেন্ট সম্পৃক্ত অফিসগুলো খোলা থাকবে। জরুরি পরিষেবা ইন্টারনেট, গণমাধ্যম ইত্যাদি খোলা থাকবে।
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed