Main Menu

জগন্নাথপুরে হেফাজত নেতা জয়নুল গ্রেফতার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের জগন্নাথপুরে হেফাজত নেতা মামুনুল হকের অনুসারী জয়নুল হককে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাকে উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর আগুনকোনা গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

তিনি খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

জগন্নাথপুর থানা পুলিশ জানায়, হেফাজত নেতা মামনুল হককে গ্রেফতারের পর ব্রাক্ষণবাড়িয়ায় সহিংসতার অভিযোগে জগন্নাথপুর উপজেলার বাসিন্দা সাবেক সংসদ সদস্য জমিয়ত উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শাহীনুর পাশা চৌধুরীকে সিলেট থেকে গ্রেফতার করা হয়। এরপর গত ১৮ মে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামে হেফাজতের নেতারা নাশকতার পরিকল্পনা নিয়ে গোপন বৈঠক করেন।ওই বৈঠক থেকে পুলিশ তিনজনকে গ্রেফতার করে এবং বৈঠকে অংশ নেওয়া ১৩জন পালিয়ে যায়।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, হেফাজত নেতাকর্মীদের নাশকতার পরিকল্পনার অভিযোগে জগন্নাথপুর থানায় দায়েরকৃত মামলার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

Share





Related News

Comments are Closed