মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার মোলারগাঁও ইউনিয়নের ২০২১-২২ অর্থবছরের মোট ১ কোটি ৫২ লাখ টাকার বাজেট ঘোষণা করেছেন ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শেখ. মো. মকন মিয়া।
শনিবার (২৬ জুন) দুপুরে ইউনিয়ন পরিষদের হলরুমে ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ শেখ. মো. মকন মিয়ার সভাপতিত্বে ও ইউনিয়নের সচিব সজল কুমার দে’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার আফছর আহমদ।
উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক মকন দোকান শাখার ম্যানেজার মোসাহিদ আহমদ, জালালাবাদ দ্বিপাক্ষিক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তজম্মুল আলী, দক্ষিণ সুরমা কৃষক দলের সাধারণ সম্পাদক বখতিয়ার আহমদ ইমরান।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহসভাপতি এমএ হান্নান, মোলারগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুরমান আলী, ইউপি সদস্য হুজায়ফা চৌধুরী সুজা, মো. মঈন উদ্দিন, গীথা রানী দে, মালেকা বেগম, মাওলানা মতিউর রহমান, বিশিষ্ট মুরুব্বি সোনা মিয়া, ছয়ফুল খান, আব্দুর রহিম, আব্দুল মতিন, নিজাম উদ্দিন, আফরোজ মিয়া, আব্দুস শহিদ, আমিনা বেগম, অফিস সহকারী লিমন দেব, হাসনা হেনা খানম, আব্দুল মতিন, শুভাংশু দে অপু।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ আল আমিন। বিজ্ঞপ্তি
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed