২দিন সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: উন্নয়নমূলক কাজ ও ১১ কেভিফিডারের মেরামত ও সংরক্ষন কাজের জন্য সিলেট নগরীর বিভিন্ন এলাকায় দুইদিন কয়েক ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো), সিলেট।
বুধবার (২৩ জুন) সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী শুক্র ও শনিবার (২৫ ও ২৬ জন) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নগরীর শিবগঞ্জ, টিলাগড়, মালুয়াহাউজ, গোপালটিলা, সবুজবাগ, শাপলাবাগ, কল্যানপুর, সেনপাড়া, সাদিপুর, হাতিমবাগ, মনিপুরীপাড়া, বাদুরলটকা, লামাপাড়া, সবুজবাগ, রাজপাড়া, সোনারপাড়া, এমসি কলেজ ও আশে-পাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া শনিবার ১১ কেভি বোরহান উদ্দিন ফিডারের আওতাধীন এলাকা কুশিঘাট, মীরাপাড়া, শাপলাবাগ, মুক্তিরচক, কল্যানপুর, টিলাগড়, টুলটিকর, মিরেরচক, মুরাদপুর, পীরেরচক, গ্যাস অফিস, কাষ্টমস অফিস, মেন্দিবাগ, বোরহান উদ্দিন মাজার রোড, শাহপরান থানা, সাদাটিকর, সাদিপুর-২, সোনাপুর, মুরাদপুর বাইপাস, কাচালংক্সকা নয়া বস্তি ও আশপাশ এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) একদিনের সফরেRead More



Comments are Closed