সিলেটে আরো ১২২ জনের করোনা শনাক্ত, সুস্থ ৯৯
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। তবে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১২২ জন। যার মধ্যে ৭৮ জনই সিলেটের। আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৯৯ জন।
মঙ্গলবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ১২২ জন করোনা আক্রান্ত সনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ৭৮ জন, সুনামগঞ্জে ৩ জন, হবিগঞ্জে ১০ জন, মৌলভীবাজারে ১৯ জন ও সিলেট ওসমানী মেডিকেলে আরও ১২ জনের করোনা সনাক্ত হয়।
নতুন এই ১২২ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৫২৭ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ২৪৬ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৯০০ জন, হবিগঞ্জে ২ হাজার ৫৩১ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৭৭৮ জনের করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছে।
গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৯৯ জন। এরমধ্যে সিলেট জেলার ৮০ জন, সুনামগঞ্জে ৯ জন, ও মৌলভীবাজারে আরও ১০ জন রয়েছেন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২২ হাজার ৯৫৬ জন। এর মধ্যে সিলেট জেলার ১৫ হাজার ৫১২ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৮০৩ জন, হবিগঞ্জে ২ হাজার ৯২ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৫৪৯ জন সুস্থ হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ জন করোনা আক্রান্ত রোগী। এরমধ্যে সিলেট জেলার ১৬ জন ও মৌলভীবাজারে আরও ২ জন রয়েছেন। সব বিমিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৭৮ জন। এরমধ্যে সিলেট জেলায় ২৬৫ জন, সুনামগঞ্জে ৬ জন, হবিগঞ্জে ২ জন, মৌলভীবাজারে আরও ৫ জন।
গত বছরের মার্চ থেকে এ বছরের ২৩ জুন পর্যন্ত ১৪ মাসে সিলেট বিভাগে করোনায় ৪৫২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশী মারা গেছেন সিলেট জেলায়। এ জেলায় করোনায় ৩৭০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সুনামগঞ্জে ৩০ জন, হবিগঞ্জে ১৯ জন ও মৌলভীবাজারের ৩৩ জন রয়েছেন।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More



Comments are Closed