দোয়ারাবাজারে ভয়াবহ অগ্নিকান্ড, কোটি টাকার ক্ষতি
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি দোকান ভস্মিভূত হয়েছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানান।স্থানীয় ব্যবসায়ীসহ বাজারে উপস্থিত এলাকাবাসীর প্রাণপণ প্রচেষ্টায় ফায়ার সার্ভিসের সহযোগিতায় দীর্ঘ ৪ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে আসে।
স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে ওই বাজারের প্রধান গলির ভেতরে বিশিষ্ট ব্যবসায়ী জিল্লুর রহমান গংয়ের মালিকানাধীন একই ফ্লাটে অবস্থিত মেসার্স জুমা এন্টারপ্রাইজ, প্রভা এন্টারপ্রাইজ নামের পেট্রোল-ডিজেল, সার, কীটনাশক ও গ্যাস সিলিন্ডারের ডিলারের দোকানে আগুনের সুত্রপাত হয়। তাrক্ষণিক মূহুর্তের মধ্যে চারদিকে আগুন ছড়িয়ে পড়লে পার্শ্ববর্তী জিয়াউর রহমানের মেশিনারিজ দোকান, নিরঞ্জন শীলের সেলুনের দোকান, সাইফুলের কম্পিউটার দোকান, সুভাষ শীলের সেলুনের দোকানও আগুনে পুড়ে ছাই হয়। এসময় এরশাদ হোসেনের টিনের দোকানও আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয়রা বলেন, সুরমা নদীতে ব্রিজ না থাকায় ছাতকস্থ ফায়ার সার্ভিসের লোকজন গাড়ি নিয়ে লাফার্জ ফেরি পার হয়ে ঘটনাস্থলে পৌছতে বিলম্বিত হওয়ায় ক্ষতির পরিমাণ বেশি দাঁড়িয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ, ওসি দেবদুলাল ধর, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, বাংলাবাজার ইউপি চেয়ারম্যান জসিম মাস্টার, বগুলাবাজার ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েলসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
ছাতক ফায়ার সার্ভিস ইউনিটের ইনচার্জ ফয়সল আহমদ অগ্নিকান্ডের বিষয়ে বলেন, বাজারের পেট্রোল-ডিজেল ও গ্যাস সিলিন্ডারের ওই দোকানে কোনো লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর বিষয়টি নিশ্চিত করে জানান, ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনই বলা যাচ্ছে না।
Related News
ছাতকে পুলিশ হেফাজত থেকে আ.লীগ নেতা উধাও, ওসির প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকে পুলিশ হেফাজত থেকে আওয়ামী লীগ নেতা হাজী স্বপন মিয়া ‘উধাও’Read More
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More



Comments are Closed