বিশ্বনাথে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে এক স্কুল ছাত্রীকে উক্তোক্ত করায় ফখরুল হোসেন নামের এক যুবককে ৩ মাসের কারাদন্ড দিয়েছে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রাট সুমন চন্দ্র দাস।
শনিবার ১১টার দিকে উপজেলার নওধার গ্রামে এ ঘটনা ঘটে। সে নওধার পূর্বপাড়া গ্রামের মখলিছ আলীর পুত্র।
জানা গেছে, শনিবার সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সুমন চন্দ্র দাস বৈরাগী রোড দিয়ে যাচ্ছিলেন।
এসময় তিনি হঠাৎ দেখতে পান, এসাইনমেন্ট জমা দেয়ার জন্য একলিমিয়া হাইস্কুলে যাওয়ার পথে এক স্কুল ছাত্রীকে এক যুবক হাত ধরে টানাটানি করছিল।
এসময় তিনি খোজ নিয়ে জানতে পারেন ওই যুবকের বাড়ি ফাঁকা ছিল। বিষয়টি জেনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তিনি ওই যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed