জকিগঞ্জে বেপরোয়া গতির বাস কেড়ে নিল শিশুর প্রাণ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জকিগঞ্জে একটি বেপরোয়া গতির বাস চাপায় জিসান আহমদ (৭) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কসকনকপুর ইউনিয়নের ইনামতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জিসান স্থানীয় একটি মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণীতে লেখাপড়া করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় পশ্চিম ইনামতি গ্রামের কামরুল ইসলামের ছেলে জিসান আহমদ (৭) সড়কের ডানপাশে দাঁড়ানো ছিল। এসময় জকিগঞ্জ থেকে সিলেটগামী বেপরোয়া গতির গেইটলক একটি বাস রং সাইডে গিয়ে শিশুটিকে চাপা দেয়। এতে তার মাথা ক্ষতবিক্ষত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। ঘটনার পর চালক পালিয়ে যায়।
খবর পেয়ে জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন ও থানার ওসি আবুল কাসেম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জকিগঞ্জ থানার ওসি আবুল কাসেম জানিয়েছেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গাড়ীটি জব্দ করে থানায় নেয়া হয়েছে। পলাতক চালককে গ্রেফতার করতে অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেনের নেতৃত্বে পুলিশের কয়েকটি টিম কাজ করে যাচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed