আন্তর্জাল চলচ্চিত্র উৎসবে চলচ্চিত্র জমা নেয়া শুরু
সিকৃবি সংবাদদাতা: আন্তর্জাল চলচ্চিত্র উৎসবের ২য় আসরে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা নেয়া শুরু হয়েছে। অনলাইনভিত্তিক এ চলচ্চিত্র উৎসবটির আয়োজক সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ চলচ্চিত্র জমাদানের আহ্বান জানিয়েছে।
আগামী ২০ জুনের মধ্যে বাংলাদেশের যেকোনো নাগরিক সর্বোচ্চ ৩০ মিনিট দৈর্ঘ্যের চলচ্চিত্র জমা দিতে পারবেন। https://rb.gy/umrfev লিংকে গিয়ে চলচ্চিত্র জমা দেয়া যাবে।
এবারের আসরে জুরি হিসেবে আছেন বাংলাদেশী চলচ্চিত্র নির্মাতা মোক্তাদির ইবনে সালাম ও রহমতউল্লাহ তুহিন।
গত বছর অনলাইনে আন্তর্জাল চলচ্চিত্র উৎসব আয়োজনের ঘোষণা দেয় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। আগামী ২৪ জুন থেকে এ উৎসবের ২য় আসর শুরু হবার কথা। এ উৎসবের সকল আয়োজন সকলে উপভোগ করতে পারবেন সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পাতা- www.facebook.com/saufsofficial এর মাধ্যমে।
উল্লেখ্য, স্বাধীন ধারার চলচ্চিত্র নির্মাণকে উৎসাহ দেওয়ার লক্ষ্য নিয়ে ২০১৭ সাল থেকে যাত্রা শুরু করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। চলচ্চিত্রবিষয়ক নানা সভা, সেমিনার, প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে থাকে। এর পাশাপাশি সংগঠনটি ইতিমধ্যে ‘সিলেট চলচ্চিত্র উৎসব’শীর্ষক আন্তর্জাতিক উৎসবের চারটি আসর আয়োজন করেছে।
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed