Main Menu

রবিবার থেকে ১শ’ টাকা দরে সয়াবিন বিক্রি করবে টিসিবি

বৈশাখী নিউজ ডেস্ক: করোনা পরিস্থিতিতে ফের ভোক্তাদের জন্য সাশ্রয়ী মূল্যে সারাদেশে তিনটি পণ্য বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

শনিবার (৫ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সরকারি এ বিপনন সংস্থাটি। এতে জানানো হয়, ৬ই জুন রোববার থেকে ভ্রাম্যমাণ ট্রাকে চিনি, মসুর ডাল ও সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি। আগামী ১৭ই জুন পর্যন্ত এ কার্যক্রম চলবে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, টিসিবির ট্রাক থেকে প্রতি কেজি চিনি পাওয়া যাবে ৫৫ টাকায়, যা একজন ক্রেতা সর্বোচ্চ চার কেজি কিনতে পারবেন। এছাড়া প্রতি কেজি মসুর ডাল পাওয়া যাবে ৫৫ টাকায়, যা একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি কিনতে পারবেন।

এছাড়াও সয়াবিন তেল ১শ’ টাকা লিটারে একজন ক্রেতা দুই থেকে সর্বোচ্চ ৫ লিটার নিতে পারবেন।

Share





Related News

Comments are Closed