সিলেটে খালের পাড়ে শিশু ‘ধর্ষণ’, যুবক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে খালের পারে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৭ মে সিলেটের জালালাবাদ থানার নন্দিরগাঁওয়ে এ ‘ধর্ষণ’র ঘটনা ঘটে। পরে মামলা দায়েরের ভিত্তিতে বুধবার (২ জুন) অভিযুক্ত নুর আলম সোনাইকে (২০) গ্রেফতার করে এসএমপি’র জালালাবাদ থানাপুলিশ।
সোনাই জালালাবাদ থানার হাটখোলা ইউনিয়নের নন্দিরগাঁওয়ের লালা মিয়ার ছেলে।
সিলেট মেট্রোপলিট পুলিশের (এসএমপি) মিডিয়া শাখা জানায়, গত ২৭ মে বিকাল সাড়ে ৫ টার দিকে জালালাবাদ থানার নন্দিরগাঁওয়ের নোয়াগাঁও ধরম হাওর সংলগ্ন একটি খালের পাড়ে নুর আলম সোনাই ভিকটিমকে (১০) ধর্ষণ করেন। এ ঘটনায় ভিকটিমের মা বাদি হয়ে বুধবার জালালাবাদ থানায় মামলা দায়ের করলে থানাপুলিশ অভিযান চালিয়ে সোনাইকে গ্রেফতার করে।
নির্যাতিতা ওই শিশু বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে চিকিৎসাধীন।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed