শমশেরনগরে গলায় ফাঁস দিয়ে চা শ্রমিকের আত্মহত্যা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানের ৬নং টিলায় এক চা শ্রমিক ঘরের পিছনের গামাই গাছের সাথে দঁড়ি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে।
মঙ্গলবার (১ মে ) রাত সাড়ে ৮ টায় শমশেরনগর চা বাগানের ৬ নং টিলা এলাকায় এ ঘটনাটি ঘটে। আত্মহত্যাকারী সম্ভু বাউরি (৪৫) শমশেরনগর চা বাগানের মনা বাউরির ছেলে।
নিহতের ভাই নৃপেন্দ্র বাউরি বলেন, একটি গাছের ডালে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখে। বিষয়টি শমশেরনগর পুলিশ ফাঁড়িতে অবহিত করলে রাতেই পুলিশ গাছ থেকে লাশটি নামিয়ে সুরতহাল তৈরী করে ময়না তদন্তের জন্য লাশটি মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করে।
আত্মহত্যার কারণ জানতে চাইলে ভাই নৃপেন্দ্র বাউরি বলেন, তবে কি কারণে সে আত্মহত্যা করেছে তার কোন কারণ তার পরিবার বলতে পারছে না।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শাহ আলম আত্মহত্যার সত্যতা নিশ্চিত করে বলেন, আত্মহত্যার কোন কারণ জানা যায়নি। আপাতত থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হবে। আর ময়না তদন্ত প্রতিবেদন আসার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed