সিলেটে ছয় মার্কেটে তালা, ফিরে যাচ্ছে ক্রেতারা
বৈশাখী নিউজ ২৪ ডেস্ক: সিলেটে দুই দিনে কয়েক দফা ভূমিকম্পের ফলে বিপদ এড়াতে নগরীর ছয়টি ঝুঁকিপূর্ণ মার্কেট ও একটি দোকান ১০ দিনের জন্য বন্ধের নির্দেশ দিয়েছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ।
সিসিকের নির্দেশনা মেনে সোমবার (৩১ মে) সকাল ১০টা থেকে সেগুলো বন্ধও রয়েছে। তবে ১০ দিনের নিষেধাজ্ঞাটি ৭ দিনে নিয়ে আসতে সিসিক কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন মার্কেটগুলোর ব্যবসায়ীরা।
ঝুঁকিপূর্ণ এসব মার্কেট ও দোকানের ব্যবসায়ীরা বেচাকেনা বন্ধ রাখায় মার্কেটের ফটক থেকে ক্রেতারা ফিরে যেতে দেখা গেছে।
গত শনিবার দিনে কয়েক দফা এবং রোববার ভোররাতে আরেকবার সিলেট নগরী এলাকায় ভূমিকম্প হয়। এর পরিপ্রেক্ষিতে দুদিন জরুরি সভা করে সিটি করপোরেশন কর্তৃপক্ষ একটি বিশেষ দল গঠন করে। সে দলের নেতৃত্বে রয়েছেন মেয়র আরিফুল হক চৌধুরী। বিশেষ দলটিতে মেয়র ছাড়াও জেলা প্রশাসন, গণপূর্ত বিভাগ, ফায়ার সার্ভিস, মহানগর পুলিশসহ সরকারের বিভিন্ন দপ্তরের প্রতিনিধি রয়েছেন।
আগামী কয়েকদিন সিলেটে আরও ভূমিকম্পের আশঙ্কা থাকায় সিসিকের পক্ষ থেকে দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ ও সপ্তাহব্যাপী পর্যবেক্ষণ কার্যক্রম নেওয়া হয়।
এরই অংশ হিসেবে সিসিকের গঠিত বিশেষ দলটি রোববার বিকেলে মাঠপর্যায়ে পর্যবেক্ষণ করে নগরীর ঝুঁকিপূর্ণ ছয়টি মার্কেট ও একটি দোকান ১০ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশনা দেয়।
বন্ধের নির্দেশ দেওয়া বিপণিবিতানগুলো হচ্ছে সুরমা মার্কেট, সিটি সুপার মার্কেট, মধুবন সুপার মার্কেট, সমবায় ভবন মার্কেট, মিতালী ম্যানশন ও রাজা ম্যানশন (তিনতলা)।
এছাড়াও নগরীর জিন্দাবাজারস্থ জেন্টস গ্যালারি নামের দোকানকেও একই নির্দেশ দেওয়া হয়।
সোমবার দুপুরে সেগুলো ঘুরে দেখা যায়, ছয়টি মার্কেটেরই প্রধান ফটক বন্ধ। ফটকের সামনে শুধু নিরাপত্তাপ্রহরীরা দায়িত্ব পালন করছেন। অনেক ক্রেতা বিষয়টি না জানার কারণে মার্কেটের সামনে এসে সেগুলো বন্ধ দেখে ফিরে যাচ্ছেন।
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) একদিনের সফরেRead More



Comments are Closed