‘হিজড়া জনগোষ্ঠীর অধিকার নিশ্চিতের দায়িত্ব রাস্ট্রের’
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্র নাগরিকের অধিকার নিশ্চিত না করলে অন্য কোনো ভাবে তা পূরণ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন, মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ও আইন বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মিজানুর রহমান। তিনি বলেন, রাষ্ট্র যখন নাগরিকের অধিকারের সুষ্ঠু বণ্টন করতে না পারে, তখনই সামাজিক বৈষম্য প্রকট হয়ে ওঠে।
রবিবার (৩০ মে) বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি (বন্ধু) আয়োজিত ‘হিউম্যান রাইটস্ ডিফেন্ডার অ্যাওয়াড-২০২১’ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এদিন সকালে অনলাইনে ‘ট্রান্সজেন্ডার ও হিজড়া ভীতি-বৈষম্য দূরীকরণ’ আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে এই পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিগত পাঁচ বছরে সারা দেশে লিঙ্গ বৈচিত্র্যময় ও হিজড়া জনগোষ্ঠীর অধিকার রক্ষা, জীবনমান উন্নয়ন ও স্বাস্থ্যসেবায় উল্লেখযোগ্য অবদান রেখেছেন এমন ১২ জন ব্যক্তিকে ‘হিউম্যান রাইটস্ ডিফেন্ডার অ্যাওয়াড-২০২১’ প্রদান করা হয়।
ডক্টর মিজানুর রহমান আরো বলেন, হিজড়ারা যখন ঢাকা মেডিকেলে দল বেধে করোনা রোগীদের সেবা করে তখন সমস্যা হচ্ছে না, কিন্তু পরিবারের সঙ্গে থাকতে চাইলেই সমস্যা তৈরি হয় যা খুবই দুঃখজনক। তাদের অধিকার হরণ বা কোনো রকম বৈষম্য দন্ডনীয় অপরাধ বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে অতিথির বক্তব্যে সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ভন লিন্ডা বলেন, কোভিডের নেতিবাচক প্রভাবে মানবাধিকার লংঘন ও বৈষম্য অনেক বেড়ে গেছে, যার সবচেয়ে বেশি ভুক্তভোগী লিঙ্গ বৈচিত্র্যময় ও হিজড়া জনগোষ্ঠী। সবার মানবিক আচরণ এই অবস্থার উন্নতি করতে পারে বলে মন্তব্য করেন তিনি।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অস্ট্রেলিয়ান হাইকমিশনের ফাস্ট সেক্রেটারি সাচ্চা ব্লুম্যান, কানাডিয়ান হাই কমিশনের পলিটিক্যাল কাউন্সিলর রোজালি লাপ্ল্যান্তে, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারপারসন এবং নির্বাহী পরিচালকসহ আন্তর্জাতিক দাতা সংস্থার প্রতিনিধিগণ।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed