কমলগঞ্জে গোখরা সাপ উদ্ধার, লাউয়াছড়ায় অবমুক্ত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জের রাস্তা পারাপারের সময় একটি গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় উপজেলার শমশেরনগর বিমানবন্দর এলাকা থেকে সাপটি উদ্ধার করে রাতেই লাউয়াছড়ার জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।
জানা যায়, গত শনিবার সন্ধ্যায় শমশেরনগর বিমানবন্দর এলাকার ঝোপঝাড় থেকে বের হয়ে রাস্তা পারাপারের সময় এক পথচারির মোটর সাইকেলের সামনে এসে পড়ে। তখন তিনি কৌশল অবলম্বন করে সাপটিকে আটক করেন। পরে তিনি সাপটিকে বিক্রি করার পায়তারা করেন সাপুরের কাছে।
গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে কমলগঞ্জ জীব বৈচিত্র্য রক্ষা কমিটির যুগ্ম সাধারন সম্পাদক ডেইলি অবজারভার পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি সালাহ্উদ্দিন শুভ ও দেশ রূপান্তর প্রতিনিধি রুহুল ইসলাম হৃদয় সন্ধান লাগান সাপটির অবস্থান কোথায়। পরে খবর দিলে বন্যপ্রানী ও জীব বৈচিত্র্য সংরক্ষন কর্মকর্তা মির্জা মেহেদী সারোয়ার এর নির্দেশনায় সহকারী বন-সংরক্ষক শ্যামল কুমার মৈত্র্য ও লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম ও সাংবাদিক আলমগীর হোসেনের সহযোগীতায় শমশেরনগর বাজার এলাকা থেকে গোখরা সাপটিকে উদ্ধার করা হয়।
লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, সাপটি উদ্ধার করে পর্যবেক্ষণ করে সুস্থ্য দেখা যাওয়ায় রাতেই লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।
Related News
কমলগঞ্জে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীRead More
কমলগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সুশীল রঞ্জন পালের রাষ্টিয় মর্যাদায় সৎকার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের ঘোষপুর নিবাসী বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত স্বাস্থ্যRead More



Comments are Closed