সিসিক ও রিকারশন ফিনটেকের মধ্যে গ্রাহক সেবা চুক্তি স্বাক্ষর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশন ও রিকারশন ফিনটেক লিমিটেডের মধ্যে গ্রাহক সেবা সংক্রান্ত চুক্তি সাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) সিলেট সিটি কর্পোরেশনের কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এবং রিকারশন ফিনটেক লিমিটেডের চেয়ারম্যান আকীকুর রহমান চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে সই করেন।
চুক্তির আওতায় সিলেট সিটি কর্পোরেশনের গ্রাহকগণ রিকারশন ফিনটেক লিমিটেডের ই-ওয়ালেট ‘ক্যাশবাবা’র মাধ্যমে অতি অল্প খরচে ঘরে বসে সিলেট সিটি কর্পোরেশনের যাবতীয় বিল পরিশোধ করতে পারবেন।
এই চুক্তি সম্পাদনকালে উভয় পক্ষে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, কাউন্সিলর রাশেদ আহমদ, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, কাউন্সিলর সালেহ আহমদ সেলিম, কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস, কাউন্সিলর ইলিয়াসুর রহমান, সংরক্ষিত কাউন্সিলর সালমা সুলতানা, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, প্রধান প্রকৌশলী মো. নূর আজিজুর রহমান, ইশতিয়াক আহমদ সিদ্দীকি, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী, সিসিকে আইটি কনসালটেন্ট সাদাৎ খান সায়েম, জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ প্রমুখ।
প্রসঙ্গত, বিকাশ, রকেট এর মাধ্যমে সহজেই সিলেট সিটি কর্পোরেশনের যাবতীয় বিল পরিশোধ করার সুবিধা চালু রয়েছে।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed