জাউয়ায় মোটরসাইকেল দূর্ঘটনায় যুবকের মৃত্যু
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক-জাউয়া সড়কের আছাকাছর এলাকায় গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে রাজু আহমদ (১৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত রাজু ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল গ্রামের ওমান প্রবাসী আনখাই মিয়ার পুত্র রাজ। বুধবার (২৬ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলযোগে জাউয়াবাজার যাচ্ছিল রাজু। পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লেগে সে গুরুতর হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিলাল আহমদ ও ছাতক থানার ওসি শেখ নাজিম উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
ছাতকে পাগনা বড়বিলে ১০ লাখ টাকার মাছ লুটের অভিযোগ
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলায় পাগনা বড়বিল জলমহালসহ বিভিন্ন জলাশয়কে কেন্দ্র করেRead More
সুনামগঞ্জে ৮৭ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ, তদন্ত দাবি
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জ-কাছিরগাথি-বিশ্বম্ভরপুর সড়কের প্রায় ৮৭ কোটি টাকার উন্নয়নকাজ ঘিরে নিম্নমানেরRead More



Comments are Closed