মাধবপুরে গৃহবধূর লাশ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে এক সন্তানের জননীর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। মারা যাওয়া ওই জননীর স্বামীর বাড়ীর লোকজন বলছেন, সে আত্মহত্যা করেছে। আর, তার বাবার বাড়ীর লোকজন বলছেন অন্য কথা।
মৃত্যুর নিয়ে রহস্যেঘেরা ওই গৃহবধুর নাম মিনা রানী সরকার (২৬)। তিনি উপজেলার আন্দিউড়া ইউনিয়নের সুলতান পুর গ্রামের পুলেন্ড সরকারের স্ত্রী। সোমবার দুপুরে পুলিশ মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
মারা যাওয়া ওই জননীর স্বামীর পরিবারের দাবি, সোমবার একটি জাম্বুরা গাছের ডালে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। সকাল সাড়ে ৮টার দিকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক জানান, গৃহবধু মিনা রানী হাসপাতালে আসার আগেই মারা যান।
অপরদিকে, গৃহবধুর ভাই হবিগঞ্জের লাখাই উপজেলার আগাপুর গ্রামের নিরঞ্জন সরকার বলেন, ভোর ৫টার দিকে বোনের মোবাইল ফোনে স্বামীর বাড়ি থেকে জানানো হয় তার বোন মিনা রানী ষ্ট্রোক করে মারা গেছে। এ অবস্হায় এ মৃত্যু নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে।
লাশের সুরতহাল রিপোর্ট তৈরির দায়িত্বে থাকা মাধবপুর থানার এসআই এনামুল হক বলেন, গলাছাড়া ওই নারীর কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ঘটনাস্হল পরিদর্শন করেছি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত এ মৃত্যু নিয়ে তিনি কোন মন্তব্য করতে চাননি।
উল্লেখ্য, ৭/৮ বছর পূর্বে হবিগঞ্জের লাখাই উপজেলার আগানগর গ্রামের নয়ন সরকারের মেয়ে মিনা রানী সরকারের সঙ্গে মাধবপুর উপজেলার সুলতানপুর গ্রামের পুলেন্ড সরকারের বিয়ে হয়েছিল।
Related News
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More
হবিগঞ্জে ২০ হাজার টাকা আত্মসাত করতে নিজ বোনকে খুন
বৈশাখী নিউজ ডেস্ক: পাওনা ২০ হাজার টাকা ফেরত না দিয়ে আত্মসাত করতে বোনকে ছুরিকাঘাতে হত্যারRead More



Comments are Closed