দক্ষিণ সুরমায় পৃথক অভিযানে ১৫ জুয়াড়ী গ্রেফতার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমায় পৃথক অভিযানে ১৫ জুয়াড়িকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন বরইকান্দি মকন দোকানস্থ রেল লাইনের পাশের একটি কলোনি ও রাত সোয়া ১০টার দিকে বরইকান্দি এলাকার একটি বাড়ি থেকে এই ১৫ জনকে পুলিশ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছেন- মো. চাঁন মিয়া (২৫), আফাজ উদ্দিন (৩৩), মো. জাকির হোসেন (২৯), মো. জাহেদ মিয়া (৪৪), মো. রাজন আহমদ (২৮), মো. কামাল মিয়া (৩০), রাসেল (৩৫), জাকির (২২), জাকের (২৪), বাবলু (৩০), শাহিন (২৬), সায়েদুর রহমান (৩০), জাহাঙ্গীর (২৫), স্বাধীন মিয়া (৩৫) ও মঞ্জু আহমদ (৩০)।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মিডিয়া শাখা জানায়, রোববার রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলামের নেৃতত্বে বরইকান্দি মকন দোকানস্থ রেল লাইনের পাশে রাসেল মিয়ার কলোনিতে অভিযান চালিয়ে ৭ জুয়াড়িকে গ্রেফতার করে থানাপুলিশ।
এর আগে রাত সোয়া ১০টার দিকে ওসি মো. মনিরুল ইসলামের নেৃতত্বে থানার আরেকদল পুলিশ বরইকান্দি ৩নং রোডের মৃত সোনা মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ৮ জুয়াড়িকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত জুয়াড়িদের আজ সোমবার (২৪ মে) আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Related News
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More
সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ২০ মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছেRead More



Comments are Closed