লালাবাজারে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ আহত ৬
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় মহিলাসহ ৬জন গুরুতর আহত হয়েছেন। গত শনিবার (২২ মে) দুপুরে উপজেলার লালাবাজার এলাকার মোহাম্মদপুর নোয়াগাঁওয়ে এ ঘটনা ঘটে। বাড়ির দেয়াল নির্মাণকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়।
হামলায় আহতরা হলেন- অঞ্জনা বেগম, আব্দুল কাইয়ুম টিটু, মোহাম্মদ আলী, শাহনাজ আহমদ, রুহুল আমিন, সাকিল আহমদ ও আব্দুল মুমিন। আহতরা সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ ঘটনায় আব্দুল কাইয়ুম টিটু বাদী হয়ে ১৫ জনকে আসামী করে এসএমপি’র দক্ষিণ সুরমা থানায় একটি মামলা করেছেন। মামলার এজাহারভুক্তরা হলেন-রাজু, ছুফি, মাফিক, জাকির, আফতাব, রাজা, জলিল, শহীদ, সুবেল, রুবেল, টিপু, খলকূ, ছমছু, কাওছার ও কাইয়ুম।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও মামলা গ্রহণের সত্যতা নিশ্চিত করলেও এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি। হামলাকারীরা গ্রেফতার না হওয়ায় ফের বড় ধরনের হামলা ও খুন-খারাপির আশংকা করছেন বাদী আব্দুল কাইয়ুম টিটু।
তিনি তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার দাবি করেছেন। এ ব্যাপারে তিনি সরকার ও প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের আশু পদক্ষেপ ও হস্তক্ষেপ কামনা করেছেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed