দেশে করোনায় আরো ২৫ জনের মৃত্যু, শনাক্ত ১৪৪১
বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ২৫ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৪০১ জন। এ ছাড়া এসময়ে দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৪৪১ জন। দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৯০ হাজার ৫২১ জনে।
করোনাভাইরাস নিয়ে সোমবার (২১ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৩৪ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৩১ হাজার ৫৩১ জন। এদিন মোট করোনা পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ৬৮৩ জনের।
এর আগে রোববার (২৩ মে) দেশে করোনায় ২৮ জন মারা যান, আর নতুন করে শনাক্ত হয় ১ হাজার ৩৫৪ জন। এছাড়া গত শনিবার (২১ মে) করোনায় ৩৮ জন মারা যান, আর নতুন করে শনাক্ত হয় ১ হাজার ২৮ জন।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed