দক্ষিণ সুরমায় হোটেল থেকে ৪ যুবক-যুবতী আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর দক্ষিণ সুরমা থানাধীন কদমতলি এলাকার একটি আবাসিক হোটেল থেকে দুই যুবক ও দুই যুবতীকে গ্রেফতার করার পর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
শুক্রবার (২২ মে) দিবাগত রাত ১টার দিকে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় কদমতলির মেঘনা আবাসিক হোটেল থেকে পুলিশ তাদের গ্রেফতার করে।
পরে শনিবার আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত (২২ মে) রাত ১টার দিকে নগরীর দক্ষিণ সুরমা থানাধীন কদমতলি এলাকার মুক্তিযোদ্ধা চত্বরস্থ মেঘনা আবাসিক হোটেলে আকস্মিক অভিযান চালায় থানার একদল পুলিশ। এসময় ওই হোটেলের ৩য় তলার ১১৯ নম্বর রুমের ভিতরে অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিলেন ২ যুবক ও ২ যুবতী। অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছেন- সিলেট জেলার গোলাপগঞ্জ থানার খালিজুরি এলাকার আব্দুল মালিকের ছেলে মো. সাইফুল আলম (৩৭), একই এলাকার আলকাছ আলী আলখনের ছেলে আলী আহমদ (৩২), সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার উত্তর গাফনা গ্রামের মো. আমির আলীর মেয়ে মোছা. কাজল বিবি (৩৮) ও ছাতক থানার দোয়ারাবাজার পুরানপাড়া গ্রামের মো. সাজু মিয়ার মেয়ে মোছা. মনি বেগম (১৮)।
গ্রেফতারকৃতদের রাতে থানাহাজতে রাখার পর শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed