ভারতে করোনায় আরও ৩,৮৭৪ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক: করোনায় বিপর্যস্ত ভারত। কয়েকদিন ধরে মৃতের সংখ্যা চার হাজারের ওপরে থাকার পর এবার এক দিনে মৃতের সংখ্যা কিছুটা কমল; আর শনাক্ত হয়েছে দুই লাখ ৭৬ হাজার রোগী।
কর্তৃপক্ষের বরাত দিয়ে বৃহস্পতিবার (২০ মে) সকালে গত ২৪ ঘণ্টা অর্থ্যাৎ এক দিনের এই হিসেব প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৭৬ হাজার ১১০ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন ২ কোটি ৫৭ লক্ষ ৭২ হাজার ৪৪০ জন।
৪ হাজারের নীচে নামলেও ভারতে দৈনিক মৃত্যুর সংখ্যাটা এই মুহূর্তে বিশ্বের অন্য দেশগুলির তুলনায় অনেক বেশি। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৩ হাজার ৮৭৪ জনের। দেশটিতে এ পর্যন্ত সব মিলিয়ে ২ লক্ষ ৮৭ হাজার ১২২ জন প্রাণ হারিয়েছেন করোনায়।
গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা পরীক্ষা করা হয়েছে ২০ লক্ষ ৫৫ হাজার ১০ জনের। এক দিনে পরীক্ষার নিরিখে এই সংখ্যা এখন সর্বোচ্চ।
গত এক সপ্তাহের বেশি সময় ভারতে আক্রান্তের থেকে সুস্থ হচ্ছেন বেশি। যার জেরে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। দেশজুড়ে এখন সক্রিয় রোগী রয়েছে ৩১ লক্ষ ২৯ হাজার ৮৭৮ জন।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed