জুলাইয়ে সংসদীয় চারটি আসনে উপনির্বাচন
বৈশাখী নিউজ ডেস্ক : লক্ষ্মীপুর-২, সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসনে আগামী জুলাইয়ে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এসব আসনে উপনির্বাচনের তফসিল আগামী ২৪ মে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।
বুধবার (১৯ মে) রাজধানীর নির্বাচন ভবনে এ কথা জানান তিনি। এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে বিকেল ৩টায় কমিশন সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে ইসি সচিব বলেন, লক্ষ্মীপুর-২, সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসনে নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে। লকডাউন চলার কারণে সময়সূচি ঘোষণা করা হয়নি। আগামী ২৪ মে নির্বাচনের পরবর্তী সভা অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে এসব তারিখ ঠিক করা হবে।
তিনি আরও বলেন, শূন্য আসনে যেহেতু এসব উপনির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে, তাই কমিশন এই চারটি আসনে জুলাই মাসে নির্বাচনের আয়োজন করবে।
স্থগিত হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিষয়ে জানতে চাইলে হুমায়ুন কবীর খোন্দকার বলেন, আজকের সভায় এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। ২৪ মের কমিশন সভায় এ নিয়ে আলোচনা করা হবে।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed