বিমানবন্দরে ডাক বিভাগের পার্শ্বেলে ইয়াবা, আটক ৪
বৈশাখী নিউজ ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার ডাক বিভাগের মালামালের ভেতর থেকে ইয়াবা উদ্ধার করেছে বিমানবন্দরের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ সময় ইয়াবার চালান পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পোস্ট অফিসের ৪ জন কর্মচারীকে আটক করা হয়।
বুধবার (১৯ মে) সকালে বিমানবন্দরের ৮ নম্বর হ্যাংগার গেটে পোস্ট অফিসের মালামাল স্ক্যানিংয়ের সময় ব্যাগের ভেতর ধরা পড়ে ইয়াবার এ চালান।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসান জানান, সকাল ৭টার দিকে ডাক বিভাগের মালামাল স্ক্যানিংয়ের সময় ইয়াবাসদৃশ বস্তু শনাক্ত করে এভসেক স্ক্যানার এ এস জি সুলতান মাহমুদ।
সঙ্গে সঙ্গে বিষয়টি বিমানবন্দরের সিকিউরিটি ম্যানেজারকে অবহিত করা হলে স্কোয়াড লিডার আশেকিনের নেতৃত্বে একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে ২ হাজার ৩৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক পোস্ট অফিসের চার কর্মচারীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed