ভোরে টাঙ্গাইলে সড়কে ঝরল ৩ প্রাণ
বৈশাখী নিউজ ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে মাইক্রোবাস সজোরে ধাক্কা দেওয়ায় দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরেো একজন।
বুধবার (১৯ মে) ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার পাকুল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার টিয়াড়ি গ্রামের এমদাদুল হকের ছেলে গোলাম মন্ডল শামিম (৩০), তার ভাই সৌরভ মিয়া (২৫) ও মাইক্রোবাসের চালক। তবে চালকের পরিচয় পাওয়া যায়নি। আহত হয়েছেন শামিমের স্ত্রী মিম আক্তার।
মির্জাপুর ফায়ার সার্ভিসের সাবস্টেশন অফিসার আহমদ হোসেন বলেন, ঢাকাগামী একটি মাইক্রোবাস মহাসড়কের পাকুল্লা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছে সেখানে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় মাইক্রোবাসের চালকসহ দুই ভাই ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত হন নিহত শামিমের স্ত্রী মিম আক্তার।
তিনি আরো বলেন, মরদেহগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতকে হাসপাতালে পাঠানো হয়েছে।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed