Main Menu

নেতৃবৃন্দকে গ্রেপ্তারে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নিন্দা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-কৃষি ও গবেষণা বিষয়ক সম্পাদক ও দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক হুমায়ুন রশীদ ও দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মেহেদী হাসান মোহনকে গ্রেফতারে নিন্দা জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ।

সোমবার (১৭ মে) সিলেট জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক খালেদুর রহমান সানি স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান ও জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম উক্ত নিন্দা জানান।

নেতৃবৃন্দ বলেন, বর্তমানে করোনা কবলিত বাংলাদেশে আওয়ামী নিশী ভোটের সরকার বিরোধী মতের বিশ্বাসীদের গ্রেফতার করে ফ্যাসিবাদী কার্যকলাপের মেয়াদ দীর্ঘায়িত করতে চায়। তারই ধারাবাহিকতায় সাবেক ছাত্রদল নেতা জয়নাল আবেদিন, হুমায়ুন রশীদ ও ছাত্রদল নেতা মেহেদী হাসান মোহনকে ষড়যন্ত্রমুলক মামলা দিয়ে গ্রেফতার করে পুলিশ।

নেতৃবৃন্দ অবিলম্বে তাদের মুক্তি ও এসব অবৈধ, উদ্দেশ্য প্রণোদিত মামলা প্রত্যাহারের দাবি জানান।

Share





Related News

Comments are Closed