কোয়ারেন্টিন শেষে ভারত ফেরত দম্পতির করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ডেস্ক : ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন শেষ করার পর ভারত ফেরত যশোরের এক দম্পতির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের যশোর জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
স্বাস্থ্যবিভাগ থেকে জানা যায়, যশোর শহরের বেজপাড়া এলাকার বাসিন্দা রাজীব সাহা (৩৪) ও তার স্ত্রী সুস্মিতা সাহা (২২) গত ২৯ এপ্রিল বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে প্রবেশ করেন। ওইদিনই তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে ১৪ দিনের কোয়ারেন্টিনের জন্য শহরের ম্যাগপাই হোটেলে রাখা হয়। ১৪ দিন পর ১৩ মে ছাড়পত্র পেয়ে তারা বাড়িতে যান।
সোমবার (১৭ মে) প্রশাসনের কর্মকর্তাদের কাছ থেকে তারা জানতে পারেন যে, তারা দুজনেই করোনা পজেটিভ।
যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন বলেন, ১৪ দিনের কোয়ারেন্টিন শেষে ১৩ মে ছাত্রপত্র দেওয়ার সময় ওই দম্পতির শরীরে করোনার কোন উপসর্গ ছিল না। বাড়ি ফেরার তিনদিন পর তাদের শরীরে মৃদু উপসর্গ দেখা দিলে নিজ উদ্যোগেই তারা নমুনা দিয়ে করোনার পরীক্ষা করান। সোমবার তাদের নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ এসেছে।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed