Main Menu

জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার (১৬ মে) সকালে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

অপরদিকে, উপজেলার পাটলী ইউনিয়নে এরালিয়া মোহাম্মদ গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরেক বৃদ্ধ মারা যান।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন- কুবাজপুর গ্রামের কাচা রবি দাসের স্ত্রী চান মতি রবিদাস (৪৫), ছেলে অরুন রবিদাস (১১) ও এরালিয়া মোহাম্মদ গ্রামের ময়না মিয়া (৬৫)।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত অবস্থায় তাদের জগন্নাথপুর হাসপাতালে নিয়ে এলে কর্মরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত (কর্মকর্তা) ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

Share





Related News

Comments are Closed