আল-জাজিরার কার্যালয় মাটিতে মিশিয়ে দিল ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকায় আল-জাজিরাসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমের একটি ভবন বোমা মেরে উড়িয়ে দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। শনিবার (১৫ মে) এ হামলা চালায় দখলদার বাহিনী।
ছবিতে দেখা যায়, বোমা হামলার পর ভবনটি মাটিতে ভেঙে পড়ছে। ভবনটির ধ্বংসস্তূপ চারদিকে ছড়িয়ে পড়েছে।
খবরে বলা হয়, ভবনটি পুরোপুরি মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেছি কিনা, তা এখনো জানা সম্ভব হয়নি।
ভবনটিতে আল-জাজিরা, মিডল ইস্ট আই, অ্যাসোসিয়েটেড প্রেস ও অন্য আরও কয়েকটি সংবাদমাধ্যমের কার্যালয় ছিল। এছাড়া ভবনটিতে বিভিন্ন অফিস ও অ্যাপার্টমেন্ট ছিল।
ভবনটি উড়িয়ে দেওয়ার আগে সেখান থেকে সংবাদকর্মীদের চলে যেতে একঘণ্টার সময়সীমা বেধে দিয়ে ছিল ইসরায়েলি সামরিক বাহিনী।
আলজাজিরার সাংবাদিক বলেন, গত ১৫ বছর ধরে ভবনটি কার্যালয় হিসেবে ব্যবহার করে আসছে তারা। সাংবাদিকরা গুরুত্বপূর্ণ অনেক নথি ও যন্ত্রপাতি বের করে নিয়ে আসতে পারেনি।
ভবনটি ধ্বংস করে দেওয়ার আগে অতিরিক্ত সময় চাইলে ইসরায়েলি গোয়েন্দা বাহিনী তা দিতে অস্বীকার জানিয়েছে।
এই ধ্বংসযজ্ঞের ঘটনা সামাজিক মাধ্যমে সরাসরি সম্প্রচার করেছেন বেশ কয়েকজন সাংবাদিক।
মিডল ইস্ট আইয়ের সাংবাদিক মোহাম্মদ হাজারকেও জোর করে ভবন থেকে বের করে দেওয়া হয়েছে।
গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ১৩৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩৯টি শিশু ও ২২ জন নারী রয়েছেন। হামলায় এখন পর্যন্ত আট ইসরায়েলি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এসময় আহত হয়েছেন ৯৫০ জন।
রসঙ্গত, ১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে এবং ১৯৮০ সালে পুরো শহরকে সংযুক্ত করে। তবে তাদের এমন পদক্ষেপ আন্তর্জাতিক সম্প্রদায়ের কখনও স্বীকৃতি পায়নি।
আল-জাজিরার কার্যালয় গুঁড়িয়ে দেওয়ার ভিডিও-
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed