ওসমানীনগরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগরে সাজনা বেগম (২৭) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সাজনা উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ব্রাহ্মনগ্রামের অটোরিকশা চালক মিজানুর রহমানের স্ত্রী ও একই উপজেলার তাজপুর ইউনিয়নের ষাইটদা গ্রামের মৃত আছন আলীর মেয়ে।
একাধিক সূত্রে জানা যায়, প্রায় ৩ মাস আগে সাজনা বেগম সিজারের মাধ্যমে এক পুত্র সন্তানের জন্ম দেন। পুত্রের জন্মের পর থেকে তার মানসিক সমস্যা দেখা দিলে তিনি স্থানীয় এক ডাক্তারের চিকিৎসাধীন ছিলেন।
বুধবার (১১ মে) সকাল ৭টার দিকে মিজানুর রহমান গ্যাস আনতে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলে সাজনা ঘরের দরজা বন্ধ করে নবজাতককে নিয়ে ঘুমিয়ে পড়েন। সকাল সাড়ে ৯টার দিকে শিশুটির কান্না শোনে বাড়ির অন্যরা দরজায় ডাকাডাকি করেও কোনো সাড়া পাচ্ছিলেন না। পরে দেওয়ালের ফাঁক দিয়ে তারা ঘরের তীরের সঙ্গে সাজনার ঝুলন্ত লাশ দেখতে পান।
খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে সাজনার লাশ উদ্ধার করে।
ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক বলেন, ‘এটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ মর্গে পাঠানো হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট হাতে আসার পর বিস্তারিত জানা যাবে।’
Related News
প্রেমের টানে চীনা নাগরিক সিলেটে
বৈশাখী নিউজ ডেস্ক: প্রেমের টানে সুদূর চীন থেকে সিলেটের ওসমানীনগরে এসে বিয়ে করেছেন লিও ফাভিনRead More
সিলেটে সন্তান জন্মের ৩ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে সন্তান জন্ম দেওয়ার মাত্র তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণRead More



Comments are Closed