চীনের উপহার ৫ লাখ ডোজ ভ্যাকসিন ঢাকায়
বৈশাখী নিউজ ডেস্ক: চীন থেকে উপহার হিসেবে পাঠানো পাঁচ লাখ ডোজ সিনোফার্ম ভ্যাকসিন ঢাকায় পৌঁছেছে। বুধবার (১২ মে) ভোর ৫টা ৩৫ মিনিটে কুর্মিটোলা বঙ্গবন্ধু বিমানঘাঁটিতে টিকাবাহী সি-১৩০ কার্গো বিমানটি অবতরণ করে।
এর আগে, মঙ্গলবার (১১ মে) দুপুরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) থেকে জানানো হয়েছিল, বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ কার্গো বিমান টিকা আনতে ঢাকা ছেড়ে যায়।
সোমবার (১০ মে) রাতে ঢাকার চীনা দূতাবাস জানিয়েছে, বাংলাদেশকে যে পাঁচ লাখ টিকা উপহার দেওয়া হচ্ছে, সে টিকার প্যাকিং সম্পন্ন হয়েছে। এই টিকা কোম্পানি থেকে একটি কাভার্ডভ্যানযোগে বেজিং এয়ারপোর্টে নেওয়া হয়েছে। এয়ারপোর্ট থেকে বিমানযোগে ঢাকায় আসবে।
এর আগে, সোমবার দুপুরে ঢাকায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং জানান, করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা দেবে চীন। চীনের পাঁচ লাখ ডোজ করোনার টিকা বুধবার (১২ মে) ঢাকা পৌঁছাবে।
২৯ এপ্রিল রাশিয়ার পর দেশে চীনের টিকা সিনোভ্যাকের জরুরি অনুমোদন দেয় ওষুধ প্রশাসন অধিদফতর। ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান জানান, আগামী এক সপ্তাহের মধ্যে চীনের দেওয়া উপহারের ৫ লাখ ডোজ টিকা আসবে। পরবর্তীতে দুই সপ্তাহের মধ্যে এ টিকার প্রয়োগ শুরু হবে।
এদিকে, উপহার হিসেবে পাঁচ লাখ ডোজ টিকা আসলেও চীন থেকে বাণিজ্যিকভাবে বাংলাদেশ যেই টিকা চায় তা আসতে আরো সময় লাগবে।
Related News
বিদ্যুৎ নিয়ে সব জেলা পরিষদকে সরকারের নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের প্রতিটি জেলা পরিষদের নিজস্ব স্থাপনায় আগামী ২০২৭ সালের জানুয়ারির মধ্যে ছাদভিত্তিকRead More
প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে না অ্যান্টিবায়োটিক
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি সম্পূর্ণভাবে বন্ধ করতে কঠোর মনিটরিং ব্যবস্থা জোরদারRead More



Comments are Closed