ঈদের ছুটি শুরু বুধবার
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরের ছুটি শুরু হচ্ছে বুধবার (১২ মে) থেকে। নিয়মানুযায়ী, রমজান মাস ২৯ দিনে শেষ হলে তিন দিন আর ৩০ দিনে শেষ হলে ঈদের ছুটি থাকে চার দিন। গত ৫ মে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা ঈদের ছুটিতে আবশ্যিকভাবে স্ব স্ব কর্মস্থলে (অধিক্ষেত্রে) অবস্থান করবেন।
এর আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, এবার ঈদের ছুটি তিন দিনের বেশি দেওয়া হবে না। আর এ ছুটিতে কর্মস্থলও ত্যাগ করা যাবে না। এ সিদ্ধান্ত সরকারি-বেসরকারি চাকরিজীবী ও শিল্প-কারখানার কর্মরতদের জন্য প্রযোজ্য।
প্রতিমন্ত্রী আরও জানান, করোনার কারণে এবার ছুটি তিন দিনই থাকছে। কেউ এর বাইরে ছুটি দিতে পারবে না, এ বিষয়ে সরকারি-বেসরকারি সবক্ষেত্রে নির্দেশনা দেওয়া আছে।
কর্মস্থলে ঈদ করার বিষয়ে নির্দেশনা দিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামও। সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে সচিব বলেন, ঈদের ছুটি তিনদিনই থাকছে।
সরকারি অফিস বন্ধ। সেগুলোর বিষয়ে কোনো সিদ্ধান্ত আছে কি না- জানতে চাইলে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, যেগুলো যেভাবে আছে, সেভাবেই থাকবে।
এদিকে কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ মোকাবিলায় ১৬ মে পর্যন্ত বিধিনিষেধ অব্যাহত থাকবে।
Related News
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের ব্যবসায়ী, কর্মী, শিক্ষার্থী ও পর্যটকদের জন্য ভিয়েতনামের ভিসা ব্যবস্থা আরও সহজRead More
টিসিবি থেকে বাদ পড়েছেন ৫৯ লাখ সুবিধাভোগী: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: ৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকারRead More



Comments are Closed