সোনার দাম বাড়লো প্রতি ভরিতে ২৩৩৩ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক : সোনার দাম প্রতি ভরিতে ২৩৩৩ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ঈদুল ফিতরের আগমুহূর্তে আজ সোমবার দুপুর ১টা থেকেই নতুন দাম কার্যকর করেছে বাজুস।
বিশ্ববাজারে দাম বাড়ায় জরুরি সভা করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বাজুসের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার বাজুসের কার্যনির্বাহী কমিটির সভা করে প্রতি গ্রাম স্বর্ণের দাম ২০০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এতে ভরিতে স্বর্ণের দাম বেড়েছে ২৩৩৩ টাকা।
বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, আজ থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে ৭১ হাজার ৪৪৩ টাকায়, ২১ ক্যারেটের স্বর্ণ ৬৮ হাজার ২৯৩ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ৫৯ হাজার ৫৪৪ টাকায় ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৪৯ হাজার ২২ টাকায় বিক্রি হচ্ছে।
এ বিষয়ে বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, জরুরি পরিস্থিতি বিবেচনা করে ঈদের আগে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে হয়েছে।
দাম বাড়ানোর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার প্রবণতা অব্যাহত রয়েছে। তবে ক্রেতাদের স্বার্থের কথা চিন্তা করে আমরা ঈদের আগে স্বর্ণের দাম না বাড়ানোর পক্ষে ছিলাম। কিন্তু জরুরি অবস্থা বিবেচনা করে স্বর্ণের দাম বাড়াতে হচ্ছে।
এর আগে গত মার্চে দুই দফায় স্বর্ণের দাম ভরিতে ৩৫৫৭ টাকা কমানো হয়।
Related News
দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন প্রকল্প অনুমোদন
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-এর বৈঠকে দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন চালুরRead More
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার স্বর্ণের দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বাড়ানোরRead More



Comments are Closed